1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সিলেট সুনামগঞ্জে ৫৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক - জাউয়ার বার্তা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

সিলেট সুনামগঞ্জে ৫৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সিলেট সুনামগঞ্জে ৫৩ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ,সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে ৫৩লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করা হয়েছে।

শুক্রবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ২রা মে ২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন(৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা,সংগ্রাম,প্রতাপপুর,তামাবিল,কালাসাদেক, সোনারহাট,লবিয়া এবং শ্রীপুর বিওপি কর্তৃক অভিযান পরিচালিত হয়।

এ সময় অভিযানে বিপুল পরিমানে ভারতীয় শাড়ী, কম্বল,মহিষ,কিটক্যাট চকলেট,ফুচকা,মদ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করা হয়েছে ।

বিজিবি জানায় আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য- ৫৩,৬৭,১০০.০০ (তিপান্ন লক্ষ সাতষট্টি হাজার একশত টাকা সমপরিমাণ ।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট