1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
জাউয়া বাজারে সিএনজি প্রতারণা চক্র সক্রিয়, আজও মোবাইল ছিনতাইয়ের ঘটনা - জাউয়ার বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি জাউয়াবাজারে বোকা নদী পরিদর্শন, দখল-দূষণ বন্ধে কঠোর নির্দেশ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী: সংগ্রাম ও মানবসেবার এক অনন্য প্রতীককে স্মরণ -ডা. মুহাম্মদ ইউনিস ছাতকের হবিপুর–পুড়ান সিংচাপইড় সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ আইনাকান্দিতে আল-খিদমাহ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সৌর স্ট্রিট লাইট স্থাপন সম্পন্ন

জাউয়া বাজারে সিএনজি প্রতারণা চক্র সক্রিয়, আজও মোবাইল ছিনতাইয়ের ঘটনা

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

জাউয়া বাজারে সিএনজি প্রতারণা চক্র সক্রিয়, আজও মোবাইল ছিনতাইয়ের ঘটনা

জাউয়া বাজার ও আশপাশের এলাকায় সিএনজি ভ্রমণকারীদের লক্ষ্য করে প্রতারণার নতুন কৌশল অবলম্বন করেছে একটি সংঘবদ্ধ চক্র। একই পদ্ধতিতে একের পর এক যাত্রীর মোবাইল ফোন ও মূল্যবান জিনিস হারানোর ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারণার ধরণটি প্রায় একই রকম। সিএনজিতে আগে থেকেই দুইজন যাত্রী বসে থাকে। নতুন কোনো যাত্রী উঠলে কিছু দূর যাওয়ার পর পিছনের একজন বলে ওঠে, “কিছু একটা ফেলে এসেছে, সামনে যাবে না।” এভাবে যাত্রীকে বিভ্রান্ত করে রাখার মধ্যেই তার মোবাইল বা সঙ্গে থাকা জিনিস অদৃশ্য হয়ে যায়।

আজ (শনিবার) সন্ধ্যায়ও একই কৌশলে রুমন নামে এক তরুণের মোবাইল ফোন চুরি হয়েছে।
এর আগে একই ধরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন—হাফিজ রেজা, মাওলানা মনিরুজ্জামান, হাফিজ আব্দুল গণি, মৌলবী আর্শদ আলীসহ আরও কয়েকজন।

স্থানীয়রা জানান, প্রতারকরা সিএনজির যাত্রী সেজে এমনভাবে অভিনয় করে যে সাধারণ মানুষ টেরই পান না। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

সচেতন মহল সকল যাত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলেছেন—সিএনজিতে উঠলে পেছনের যাত্রীদের আচরণ লক্ষ্য করুন, এবং মূল্যবান জিনিস শক্তভাবে নিজের কাছে রাখুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট