1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত। - জাউয়ার বার্তা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১৫ সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০-১২, ভাঙচুর ১০ সিএনজি ছাতকের জাউয়া বাজারের জমজমাট কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা” জমজমাট জাউয়া বাজারের কোরবানির হাট ‘রাজা বাবুর’ দাম হাঁকা ১৮ লাখ টাকা” ছাতকবাজার থেকে পলাতক আসামী তাহিদুল গ্রেফতার কাজে গিয়ে ফিরলেন লাশ হয়ে — সিলেটের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্বম্ভরপুরের দুই সহোদর ভাইয়ের ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বৃদ্ধ ফরব আলী—উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁর হতে পারে বলে ধারণা জাউয়া বাজারে সিঙ্গার বেকো শোরুমে ফ্রিজ কিনে বিজয়ী আলম,পুরস্কার বিতরণে আনন্দঘন আয়োজন ৪৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অধ্যক্ষ নাসির উদ্দিনকে রাজকীয় বিদায় হাওরাঞ্চলের কৃষকের দুর্ভোগ চরমে: জিয়াপুরের হাঠার হাওরের রাস্তা সংস্কারের দাবি

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত।

জাউয়া(ছাতক)প্রতিনিধি:হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ছাতকের জাউয়াবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ফুলকলি মার্কেটের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি ওবায়দুল মুন্সি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরো বক্তব্য রাখেন চরমহল্লা ইউনিয়ন কমিটির আহ্বায়ক ফয়সল আহমদ মাছুম,জাউয়াবাজার ইউনিয়ন কমিটির আহ্বায়ক আব্দুল গণি, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন, উওর খুরমা ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন।উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক কে এম সালেহ আহমদ,শিপলু আহমদ,চরমহল্লা ইউনিয়ন কমিটি আব্দুন নূর, ইসলাম উদ্দিন,আবু তালেব,ছালেক আহমদ,মইনুল ইসলাম,শাহীন আহমদ,আমির আলী,আব্দুল হক,গৌছ উদ্দিন,শামীম আহমদ,হাবিবুর রহমান,জাউয়াবাজার ইউনিয়ন কমিটির, নোমান আহমদ,জুবেদ আহমদ,রাহিম আহমদ, জিলু মিয়া,আবু বক্কর,দিলদার হোসেন,প্রবাসী শাহান শাহ সহ উপজেলা বিভিন্ন হাওরের উপকারভোগী কৃষক, ইমাম, শিক্ষক,সাংবাদিক সহ সকল শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন হাওর এলাকার উপকারভোগী কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধান রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।তারা বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও অপ্রয়োজনীয় পিআইসি গঠনের কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এসময় তারা বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে সংগৃহীত অনিয়মের তথ্য প্রশাসনকে অবহিত করার কথা উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট