1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জন আটক - জাউয়ার বার্তা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেওরগাঁওয়ে সুহেদ আহমদের কন্যা সন্তানের আকিকা অনুষ্ঠিত, উপস্থিত সকলের কাছে দোয়া কামনা ছাতকে ৪ দিনেও মেলেনি দৌলতপুর আব্দুল গনি-লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান শত কোটি টাকার দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন AD-DIN Foundation-এর যাত্রা শুরু, দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন জাউয়া বাজারে জয়কলস হাইওয়ে থানার নির্ধারিত স্থান পরিদর্শন করলেন সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা, মসলা মিল বন্ধ দিরাইয়ে মাসুম-তাহমিম গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার না হওয়ায় আতংকে দিন কাটাচ্ছেন মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরীর পরিবার পরিজনরা ছাতকে পুলিশের অভিযানে রাজন মিয়া গ্রেপ্তার সরকারি হাসপাতালের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের জমিতে ‘ভূমিখেকো’ চক্রের নজর, দখলচেষ্টার অভিযোগ

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২জন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন করায়
২জন আটক

ডেস্ক নিউজ::ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যক্তিকে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে ২ আসামিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা সহকারী
কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।

দন্ডিত আসামিরা হলেন,কোম্পানিগঞ্জ উপজেলার রংপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র আল – আমিন ও আব্দুল বাসিরের পুত্র মোহাম্মদ আলী হোসেন।

বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাও এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে ড্রেজার (লিষ্টার) দিয়ে বালু উত্তোলন কালে ২ জনকে আটক করে ছাতক নৌ-পুলিশ। বালু উত্তোলনকারী চক্রের অন্যান্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।

নৌ- পুলিশের এস আই অসীম চন্দ্র দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে এবং ৪ টি নৌকায় বালু উত্তোলনে ব্যবহৃত ৪ টি ড্রেজার (লিষ্টার) জব্দ করা হয়। পুলিশের কাছে আটককৃতরা অন্যান্য সহযোগী বা চক্রের কারো নাম প্রকাশ করেনি।

পরে রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামি আল- আমিন ও মোহাম্মদ আলী হোসেনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছের।##

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট