1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - জাউয়ার বার্তা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

ছাতকে ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ছাতকে ১২ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের সফল অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজীব আবু জাফর (৪০), তিনি দোয়ারাবাজার থানার লাস্তবেরগাঁও গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ছাতক থানার একটি টিম উত্তর হাদাচানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ছাতক থানার এসআই আশরাফুল আলম চৌধুরী, সঙ্গে ছিলেন এএসআই তোলা মিয়া এবং সঙ্গীয় ফোর্স।

অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলসহ Officer’s Choice Blue ব্র্যান্ডের ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই রাজীব আবু জাফরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট