1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
সুনামগঞ্জে "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে গ্রেফতার-১১ - জাউয়ার বার্তা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত। ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ছাতকে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন করল আরিয়ান আরহাম জুলাই শহীদ দিবসে ছাতকে আলোচনা সভা, শহীদদের আদর্শ ধারণের আহ্বান টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁশখালী, সাতকানিয়া ও রাউজানে ভয়াবহ বন্যা পরিস্থিতি জাউয়া বাজারে ‘আল খিদমাহ হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার-১১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জে “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে গ্রেফতার-১১

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ১. মো: নুর আলম (৪২) – শান্তিগঞ্জ থানাধীন তেহকিয়া গ্রামের বাসিন্দা, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২. মো: কাওছার (৩৩) – সুনামগঞ্জ সদর থানাধীন ষোলঘর এলাকার বাসিন্দা, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর। ৩. তাজউদ্দিন (৪৫) – সুনামগঞ্জ সদর থানাধীন বনগাঁও গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ৪. মনির হোসেন (৩৫) – সুনামগঞ্জ সদর থানাধীন বৃন্দাবন নগর গ্রামের বাসিন্দা, রঙ্গারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। ৫. হারুন মিয়া (৪২) – জগন্নাথপুর থানাধীন পাড়ারগাঁও গ্রামের বাসিন্দা, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। ৬. বাবুল মিয়া (৪০) – দোয়ারাবাজার থানাধীন যোগীরগাঁও গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। ৭. আব্দুল্লা আল মামুন (২৮) – দোয়ারাবাজার থানাধীন ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। ৮. তাশরীফ হোসেন (২৪) – ছাতক থানাধীন মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। ৯. জামশেদ আলী (৫০) – ছাতক থানাধীন রংপুর গ্রামের বাসিন্দা, নোয়ারাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ১০. ইসমাইল হোসেন (৬০), তাহিরপুর থানাধীন আনোয়ারপুর গ্রামের বাসিন্দা, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। ১১. সাইদুর রহমান সোহাগ (৩৭) – মধ্যনগর থানাধীন মধ্যনগর গ্রামের বাসিন্দা, মধ্যনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট