1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
অন্তর্বতীকালীন সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা প্রয়োজন -কলিম উদ্দিন আহমেদ মিলন - জাউয়ার বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি দূতাবাসের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় গ্র্যান্ড ফাইনালে ৪র্থ জাউয়ার বাজারের আমাতুল বারি নাযিরা, পেল ৬০ হাজার টাকা পুরস্কার প্রবাসীদের অনুদানে নান্দনিক রূপে নির্মিত হচ্ছে পাগনারপাড় জামে মসজিদ, ব্যয় হতে পারে প্রায় কোটি টাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার   জাউয়া খিদ্রাকাপন পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি আনুজানীতে একের পর এক অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি মাওলানা আবদুর রহমান কফিলকে ঘিরে বিরোধ, উত্তপ্ত সুনামগঞ্জের জামেয়া মারকাজুল উলূম সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল রাউলীতে প্রবাসীদের নিয়ে আল-ইহসান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন

অন্তর্বতীকালীন সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা প্রয়োজন -কলিম উদ্দিন আহমেদ মিলন

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

অন্তর্বতীকালীন সরকারকে অচিরেই একটি
নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা প্রয়োজন -কলিম উদ্দিন আহমেদ মিলন

ছাতক প্রতিনিধি::বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে,শ্রমিকদের শ্রম-ঘামেই এ দেশের কল কারখানার চাকা ঘুরে। আর শ্রমিকদের যারা নির্যাতন এবং তাদের শ্রম -ঘামের অর্থ লুটপাট করেছে তাদের শেষ রক্ষা হবেনা।

ছাতক সিমেন্ট কারখানায় সরকারি ছত্রছায়ায় যারা অতীতে শ্রমিক নির্যাতন করেছে ও কারখানার লক্ষ -লক্ষ টাকা লুটেপুটে খেয়েছে তারা আজও কারখানায় বীর দর্পে ঘুরছে। তারা বদলী বা চাকুরীচ্যুৎ হয়নি। তিনি লুটপাট কারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন। কলিম উদ্দিন আহমেদ মিলন আরো বলেন, অন্তবর্তীকালীন সরকারকে দেশের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। এ জন্য সরকারকে অচিরেই একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা প্রয়োজন।

রবিবার ৬এপ্রিল ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে কারখানার শ্রমিক ইউনিয়ন বি-৮০ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি- ৮০এর সাধারণ সম্পাদক মো.শফি উদ্দিনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাহিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,সামসুর রহমান বাবুল,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছে আহমদ,উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম,পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার।

বক্তব্য রাখেন,শ্রমিক নেতা ইকবাল হোসেন,সাবেক ছাত্র নেতা ইমরান হাসান,জেলা শ্রমিকদল নেতা আব্দুল খালিক,মাসুদ খান,পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও.নুরুল আমিন,সিমেন্ট কারখানা শ্রমিক ইউনিয়ন বি- ৮০এর সহ সভাপতি মীয়া হোসেন,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রুহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন মাহিব, শ্রমিক নেতা আব্দুল কাদির বাবুল,জাবেদ কাওছার প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট