1. info@www.jawarbarta.com : জাউয়ার বার্তা :
  2. zubaerahmad85@gmail.com : জাউয়ার বার্তা : জাউয়ার বার্তা
ছাতকে উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী - জাউয়ার বার্তা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন দায়িত্ব পালনে সাফল্য, সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর জাউয়া বাজারে ‘সৈয়দ শাহ ডুমন স্টিল ফার্নিচার’-এর নতুন শোরুম উদ্বোধন কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী ছেলের মরদেহ কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের জঙ্গলে পাওয়া গেছে। ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা ছাতক উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ছাতকে স্কুল ম্যানেজিং কমিটি গঠনে প্রতারণার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন চরমহল্লা ইউপি কার্যালয়ের পাশেই ভাঙা রাস্তা, সাঁকো নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন মাদরাসা শিক্ষক

ছাতকে উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

ছাতকে উপজেলা ছাত্র জমিয়তের ঈদ পুণর্মিলনী

পবিত্র ঈদুল আজহা পরবর্তীতে ছাত্র জমিয়ত বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ৯ জুন ২০২৫ ইং সোমবার দুপুর ২:০০ ঘটিকা থেকে দলীয় কার্যালয়ে শাখা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফিজ ফররুখ নূরী’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন দপ্তর সম্পাদক হাফিজ নাহিদ হাসান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার ছাত্রবিষয়ক সম্পাদক ছাত্রনেতা এইচ এম জিয়াউর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঈদের এই মিলনমেলা কেবল আনন্দের নয়, বরং একে অপরের সঙ্গে সম্পর্ক জোরদার ও আদর্শিক ঐক্য গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ছাত্র সমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী চিন্তাধারায় গড়ে তুলতে ছাত্র জমিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি জাবেদ আহমদ প্রচার সম্পাদক হাবিবুর রহমান মিছবাহ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক ইমরান আহমদ, স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, সাহিত্য সম্পাদক ফখরুল ইসলাম, শায়খ উদ্দীন শাকিল, ফয়েজ আহমদ, নাছির আহমদ প্রমূখ।

পরিশেষে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত জাউয়া'র বার্তা-২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট